ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবে সালমার ‘কে যে কখন’

Link Copied!

বিনোদন ডেস্ক : ইউটিউবে প্রকাশ হলো সালমার নতুন গানের লিরিক ভিডিও ‘কে যে কখন’। বৃহস্প‌তিবার (১৩ জুলাই) রাতে প্রকাশ হয় এটি। নাজির মাহমুদের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘‘আমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’র গান এটি। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশিত হয়েছিলো ভালোবাসা দিবস উপলক্ষে। আর ‘দরদ’ গানটি পহেলা বৈশাখ। এবার এলো ‘কে যে কখন’। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’’ ‘কে যে কখন’ শিরোনামের এই গানটি উইটিউবের পাশাপাশি শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ-এ। তিন গানের ‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।