ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এটিএনে সরাসরি শর্মিলা-জিৎ

Link Copied!

বিনোদন ডেস্ক : দুই দশক পূর্ণ করে ২১ বছরে পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। ২১ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার সারাদিন চ্যানেলটি করেবে বিশেষ অনুষ্ঠান।
এরই অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় সরাসরি সম্প্রচার করা হবে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। শিরোনামেই বোঝা যাচ্ছে এ আয়োজনের প্রধান আকর্ষণ বলিউড নায়িকা শর্মিলা ঠাকুর ও গায়ক-সঙ্গীতায়োজক জিৎ গাঙ্গুলি।
অনুষ্ঠানে আরো থাকবে ভারতীয় দোয়েল গোস্বামী ও বাংলাদেশের তারিন, নিপুন, নাদিয়া ও চাঁদনীর পরিবেশনা। এ আয়োজন বসুন্ধরাস্থ গুলনকশা হল থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। ফয়সাল মাহমুদ ও রুমানা আফরোজের প্রযোজনায় অনুষ্ঠানটি চলবে রাত ১১টা পর্যন্ত। উল্লেখ্য চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’।