ক্রীড়া ডেস্ক : গোলসংখ্যায় এগিয়ে লিওনেল মেসি। সর্বশেষ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ ৩৭ গোল করেছেন তিনি। জিতে নিয়েছেন ‘গোল্ডেন বুটের’ পুরস্কার। আর বার্সার হয়ে বড় শিরোপা জিতেছেন একটি। কোপা দেল রের ট্রফি। গোলসংখ্যায় পিছিয়ে থাকলেও রোনালদো জিতেছেন মৌসুমের বড় দুটি শিরোপা। স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদের এই দুটি ট্রফি জয়ে তার অবদান অসামান্য। তাই ব্যালন ডি’অর জয়ে লিওনেল মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন জেরার্ড পিকে।কাতার’স টিভি ‘ওয়ান’কে পিকে বলেন, ‘দেখুন, ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জিতেছে। সে-ই এবার ফেবারিট।’ তবে বার্সা সতীর্থ মেসির প্রশংসা করতে ভুল করেননি পিকে। দল বড় দুটি শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন আজেন্টাইন সুপারস্টার। পিকের ভাষায়, ‘ইতিহাসের সেরা ফুটলার বিবেচনা করা হয় মেসিকে। তারপর আরও বিকল্প আছে।’

