ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গাকারার ছক্কায় দর্শকের ফোন ভেঙে চুরমার!

Link Copied!

ক্রীড়া ডেস্ক : বড় দৈর্ঘ্যের ম্যাচ হোক কিংবা সীমিত ওভারের, ইংল্যান্ডে কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ফর্ম অব্যাহতই আছে। লঙ্কান গ্রেট লর্ডসে কাল ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ৪২ বলে খেললেন ৭০ রানের ঝোড়ো ইনিংস। ইনিংসটিতে তিনি ৬টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৩টি। এর একটি ছক্কা আবার গ্যালারিতে বসা এক দর্শকের সেলফোন ভেঙে চুরমার করে দিয়েছে!
ওই ওভারে বোলিংয়ে ছিলেন মিডলসেক্সের ইংলিশ পেসার স্টিভেন ফিন। তার শর্ট পিচ ধরনের বলটা কভারের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন সাঙ্গাকারা। আর বলটা সরাসরি গিয়ে আঘাত করে গ্যালারিতে বসা এক দর্শকের ফোনে। হাসতে হাসতে ফোনটা বড় পর্দায় দেখান ওই দর্শক। তার পাশে বসা অন্য দর্শকরা সেটি দেখছিলেন অবাক দৃষ্টিতে।
সারে ম্যাচটা অবশ্য জিততে পারেনি। সাঙ্গাকারের ৭০ রানের সুবাদে সারে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল ১৫৮ রান। মিডলসেক্স সেটি পেরিয়ে যায় ৮ বল আর ১ উইকেট হাতে রেখে।