ঢাকাThursday , 13 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীমনিই জানালেন তার প্রেমিকের নাম

Link Copied!

বিনোদন ডেস্ক : আলোচনায় থাকতে চিত্রনায়িকা পরীমনির জুড়ি নেই। তবে পরীকে নিয়ে সবচেয়ে আলোচ্য বিষয় তার প্রেম ও সম্পর্কের ব্যাপারে। গেল কয়েক বছরে পরীমনির প্রেম-বিয়েকেন্দ্রিক অনেক খবরই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। সেসব নিয়ে চুলচেড়া বিশ্লেষণ কম হয়নি। তার ভিড়ে গেল বছর পরী নিজেই আংটি বদলের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছিলেন।
পরে অবশ্য জানিয়েছিলেন এটি সিরিয়াস কোনো বিষয় নয়। স্রেফ মজার ছলেই ছবিটি তুলে পোস্ট করেছেন তিনি। তবে তখন থেকেই শোবিজের মুখরোচক খবর- এক বিনোদন সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেম। কোনো তথ্য প্রমাণ না পাওয়া গেলেও দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান ও রেডিও আমার’র ‘লাভগুরু’ অনুষ্ঠানটির সঞ্চালক তামিম হাসানের সঙ্গে পরীকে জড়িয়ে অনেক গুঞ্জন প্রচার হয়েছে চারদিকে। তাদের বিয়ের খবরও শোনা গেছে বারবার। সম্প্রতি পরীর চীন সফরকে তামিমের সঙ্গে হানিমুন উদযাপন বলেও ভাবছিলেন অনেকে। তবে সবই অন্ধকারে কুয়াশা দেখার মতো।
কিন্তু সব গুঞ্জন থামিয়ে পরীমনি এবার নিজেই প্রকাশ্যে নিয়ে এলেন বিষয়টি। গতকাল ভোর রাতে পরী ও তামিম দুজনই আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস। একে অপরের নাম দিয়ে লিখলেন, ইন আ রিলেশনশিপ উইথ…..। জানা গেছে, ১২ জুলাই ছিলো তামিম হাসানের জন্মদিন। সেদিনের শেষে ভোর রাতে দুজনে প্রকাশ্যে নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে পরিচয় দেন।
এদিকে পরীমনি রিলেশনশিপ তথ্য বদলানোর পাশাপাশি একই সময়ে একটি স্ট্যাটাসও লেখেন ইঙ্গিতপূর্ণ। সেটি এমন, ‘আজ বৃষ্টি রাতের এক বছর…’। ধারণা করা হচ্ছে, তামিম-পরীর প্রেমের বয়স গেল রাতেই (১২ জুলাই দিবাগত রাত) অতিক্রম করেছে এক বছরের সীমানা। এবং গেল বছর কোনো এক বৃষ্টির রাতেই হয়তো তাদের পরিচয় কিংবা প্রেমের শুরু হয়েছিল।
তবে এ বিষয়ে সরাসরি মুখ খুলেননি তামিম হাসান ও পরীমনি। দু’জনের মুঠোফোনই রয়েছে বন্ধ। তাই পরীর ভক্তদের আপাতত প্রিয় নায়িকার বিয়ে কবে কোথায় হচ্ছে ও সংসার জীবনের পরিকল্পনা কী সেসব জানতে অপেক্ষা করতেই হচ্ছে।
প্রসঙ্গত, পরীমনির হাতে এই মুহূর্তে অল্প কিছু ছবির কাজ রয়েছে। তার মধ্যে অন্যতম ‘নদীর বুকে চাঁদ’, ‘বাহাদুরি’ ইত্যাদি।