ঢাকাThursday , 13 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলারের হাতে খুন মা-বোন

Link Copied!

ক্রীড়া ডেস্ক : বয়স বেশি না। মাত্র ২১ বছর। নিজেকে প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ইতালিয়ান ক্লাব পার্মার একাডেমিতে সুযোগ পেয়েছিলেন। তবে জায়গা হয়নি মূল একাদশে।
২০১৪-১৫ মৌসুমে পার্মার হয়ে লিগ অভিষেকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এ মৌসুমে কোনো ক্লাব তাকে টানেনি। খুব হতাশার মধ্য দিয়ে দিন কাটছিল সলোমন নায়ান্তাকাইর।
তাই বলে মা ও বোনকে খুন করবেন সলোমন? হ্যাঁ, জঘন্য এই কাজটাই করলেন ২১ বছর বয়সী ঘানাইয়ান এই ফুটবলার।  মা ও বোনকে খুন করার অভিযোগে সলোমনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘানার গণমাধ্যম জানিয়েছে, গতকাল মিলানের কাছে এক রেলস্টেশনে সলোমনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হতাশায় ভুগতে থাকা এই ফুটবলার তার মা ও ১১ বছর বয়সী ছোট বোনকে হত্যার কথা স্বীকার করেছেন।