ঢাকাTuesday , 11 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে তো শ্রীলঙ্কা!

Link Copied!

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির এক সপ্তাহ আগেও ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে ছিল শ্রীলঙ্কা। গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে নেমে যায় সাতে। রক্ষা হয়নি এই পজিশনেও। গোটা টুর্নামেন্টে দাপিয়ে খেলা পাকিস্তান র্যাং কিংয়ে উন্নতি করলে লঙ্কানরা নেমে যায় আটে।
বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাং কিংয়ে  আট নম্বর পজিশনে থাকতে হবে লঙ্কানদের। সেটা না পারলে বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল আসরে অংশ নিতে হবে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ৩-২ ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা। আর তাতে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কায় পড়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। লঙ্কানদের হটিয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে যেতে পারে আটে। ক্যারিবিয়ানরা তাহলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারে।
সেজন্য অবশ্য অনেক পথ পাড়ি দিতে হবে ক্যারিবীয়দের। সামনেই ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজটা ৫-০ ব্যবধানে জিততে হবে জেসন হোল্ডারের দলের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হবে ওই ম্যাচটাও।
অপরদিকে ঘরের মাঠে ভারতের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজে শ্রীলঙ্কা ভারতের কাছে ৪টি ম্যাচ হেরে যায় আর ক্যারিবীয়রা ৬টি ম্যাচ জিতে যায় তাহলে লঙ্কানরা নেমে যাবে নয়ে। শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়াবে ৮৭। আর ৮৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে আটে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুদলের র্যাং কিং বিশ্লেষণ বলছে এমনটাই।