ঢাকাTuesday , 11 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাদ্দাফির সাথে ক্যাটরিনার ছবি ভাইরাল

Link Copied!

বিনোদন ডেস্ক : অনলাইনে ভাইরাল হয়ে গেছে লিবিয়ার সাবেক রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বলিউড তারকা ক্যাটরিনা কাইফসহ আরও কিছু মডেলের একটা ছবি। এটি বেশ ঝড় তুলেছে। ছবি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করে যাচ্ছেন কি সম্পর্ক ছিল গাদ্দাফির আর ক্যাটরিনার? তবে বিষয়টা ততো রহস্যঘেরা কিছু নয়।
জানা গেল, আরও ১৫ বছর আগে তখন ক্যাটরিনা পুরোপুরি তারকা হয়ে ওঠেননি। টুকটাক মডেলিং করে বেড়াতেন। আর সে সূত্রেই একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়েছিলেন লিবিয়ায়। সেখানেই দেখা হয় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে। তবে শুধু ক্যাটরিনা একা নন, সাথে ছিলেন নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রীকর ও আঁচল কুমারও। সম্প্রতি ক্যাটরিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল ছবিটি। পরবর্তীতে অবশ্য তা সরিয়ে নেয়া হয়।
লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের এক অভিযানে ২০১১ সালে নিহত হন। গদ্দাফি ছিলেন লিবিয়ার একচ্ছত্র অধিপতি। তাকে ঘিরে থাকত সুন্দরী নিরাপত্তারক্ষীরা, যাদের নাম ছিল অ্যামাজোনিয়ানস। তার বিরুদ্ধে অসংখ্য যৌন নিগ্রহেরও অভিযোগ ছিল।