ঢাকাMonday , 10 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিমের ব্যর্থতার দিনে হারল এসেক্স

Link Copied!

স্পোার্টস ডেস্ক : ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্ট ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে তার ব্যর্থতার দিনে কেন্টের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তামিমের দল এসেক্স। রোববার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান করে তামিমের এসেক্স। জবাবে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক কেন্ট।
ব্যাট করতে নেমে শুরুতে সিঙ্গেল এরপর চার বলে কোনো রান পাননি ওপেনার তামিম।। চতুর্থ ওভারে অ্যাডাম মিলনেকে ছক্কা হাঁকিয়ে চাপটা সরিয়ে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু কিউই এ পেসারের পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তামিম।
তামিমের আউটের পর বরুন চোপড়ার ৪৭, রবি বোপারার ৪৫ আর অধিনায়ক রায়ান টেন ডেসকাটের ৩৮ রানের ওপর ভর করে ১৬৬ রানের লড়াকু পুঁজি পেয়েছিল এসেক্স। বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নেন কেন্টের জিমি নিশাম। মিলনে ২ উইকেট নেন ২৪ রানে।
১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে ড্যানিয়েল বেল-ড্রামন্ডের অপরাজিত ৯০ রানের ওপর ভর করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় কেন্ট। দলটির হয়ে ডেনলি ৩২ এবং নর্থইস্ট ৩৩ রান করেছেন। কাউন্টিতে আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে সমারসেটের মুখোমুখি হবে এসেক্স।