ঢাকাSunday , 9 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-রোকুজ্জোকে চমকে দিলেন সুয়ারেজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিয়ের পরপরই স্পেনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন লিওনেল মেসি ও আন্তনেলা রোকুজ্জো। কিন্তু পরিকল্পনা পাল্টে মধুচন্দ্রিমায় যাওয়ার সিদ্ধান্ত নেন নতুন দম্পতি।
‘লাভ বার্ডস’মধুচন্দ্রিমায় গিয়েছেন ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে। অ্যান্টিগা ও বারবুডা দীপপুঞ্জে সময় কাটাচ্ছেন তারা। মেসি ও রোকুজ্জোর সঙ্গে আছেন দুই ছেলে থিয়াগো ও মাতেও। সেখানেই হাজির হয়ে মেসি-রোকুজ্জোকে চমকে দিয়েছেন মেসির সতীর্থ লুইস সুয়ারেজ। সাথে নিয়ে গেছেন নিজের স্ত্রী ও সন্তানদের। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে দুই পরিবার দারুণ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ জুলাই স্পেনে পৌঁছার কথা রয়েছে মেসির। স্পেনে পৌঁছে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করবেন মেসি। বার্সেলোনার সঙ্গে চার বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। শুক্রবার প্রি-সেশন ট্রেনিংয়ে অংশ নিবেন মেসি ও ‍সুয়ারেজ। পাঁচদিন পর আমেরিকায় খেলতে যাবেন তারা। শুধু আমেরিকা না, মৌসুম শুরুর আগে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদেও যাবে বার্সেলোনা।