ঢাকাSunday , 9 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন ওয়েবসাইট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এর ঠিকানা হচ্ছে- www.shed.gov.bd. শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মেহাম্মদ আফরাজুর রহমান রোববার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বিভাগ সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া পূর্বের ওয়েবসাইটের মাধ্যমেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নামে দুটি বিভাগ গঠন করা হয়।