ঢাকাSaturday , 8 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেলেন মেসি ও তার বাবা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গেল বছর জুলাই মাসে লিওনেল মেসি ও তার বাবাকে কর ফাঁকির মামলায় কারাদণ্ড দেয় স্প্যানিশ আদালত। মেসি ২১ মাস ও তার বাবা হোর্হে মেসিকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য তখনই বলা হয়েছিল যে একদিনও তাদেরকে কারাবাস করতে হবে না।
লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসির উপর থেকে সেই কারাদণ্ড তুলে নেওয়া হয়েছে। শুক্রবার স্প্যানিশ একটি আদালত বিষয়টি নিশ্চিত করেছে। তবে কারাদণ্ড তুলে নেওয়া হয়েছে জরিমানা দেওয়ার মধ্য দিয়ে। ২ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ২৯৫ টাকা জরিমানা দিয়ে মেসি তার ২১ মাসের কারাবাস থেকে মুক্তি পান। আর তার বাবা ১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার ১৩২ টাকা জরিমানা দিয়ে কারাবাস থেকে মুক্তি পান।
মেসি ও তার বাবার উপর থেকে কারাবাস উঠে যাওয়ার খবরটি এমন সময় এল যখন লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে জানিয়েছে বার্সেলোনা। দুদিন আগে বার্সা জানিয়েছে নতুন চুক্তিতে রাজি হয়েছেন মেসি। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন।