ঢাকাSaturday , 8 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সা ছেড়ে লিসবনে ম্যাথিউ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। দুই বছরের চুক্তিতে ম্যাথিউকে বার্সা থেকে দলে ভিড়িয়েছে লিসবন। ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সার সঙ্গে আরো এক বছর চুক্তির মেয়াদ ছিল ম্যাথিউয়ের। তবে ৩৩ বছর বয়সি এই ডিফেন্ডার ২০১৭-১৮ মৌসুমে বার্সার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দের পরিকল্পনায় নেই। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই ম্যাথিউয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা।
২০১৪ সালে বার্সায় যোগ দিয়ে কাতালানদের হয়ে ৯১ ম্যাচ খেলেছেন ম্যাথিউ। মূল কাজ রক্ষণ সামাল দেওয়া হলেও গোল করেছেন চারটি। সব মিলিয়ে জিতেছেন ৯টি ট্রফি।