ঢাকাThursday , 6 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী মান্দানার মামলা

Link Copied!

বিনোদন ডেস্ক : স্বামী গৌরব গুপ্তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলেছেন সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা করিমি। সোমবার (৩ জুলাই) মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে মামলা দায়ের করেন তিনি। রিয়েলিটি শো ‘বিগ বস সিজন নাইন’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন এ মডেল-অভিনেত্রী।
গত জানুয়ারিতে মুম্বাইয়ের ব্যবসায়ী গৌরব গুপ্তাকে বিয়ে করেন মান্দানা। তিনি অভিযোগ করেছেন, সাত সপ্তাহ আগে শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়েছে এবং গৌরব তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। মামলায় ভরণপোষণের জন্য মাসে ১০ লাখ রুপি দাবি করেছেন মান্দানা। পাশাপাশি তার অভিনয় ক্যারিয়ার ও ব্যবসা ধ্বংস এবং মানসিক অশান্তির ক্ষতিপূরণ হিসেবে আরো ২ কোটি রুপি দাবি করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কেয়া কুল হ্যায় হাম-থ্রি, ম্যায় অর চার্লি সিনেমায় অভিনয় করেছেন মান্দানা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ অভিনেত্রী অভিযোগ করেছেন স্বামী ও তার পরিবারের সদস্যরা বিয়ের পর মান্দানার সিনেমায় অভিনয় বন্ধ করে দিয়েছেন। গৌরবের মতে, মান্দানার সিনেমায় অভিনয় সমাজে তাদের পরিবারের মর্যাদার কাছে বেমানান। এ অভিনেত্রী আরো অভিযোগ করেন গৌরব ও তার পরিবার তাকে ধর্ম পরিবর্তন করার ব্যাপারে জোর করেন। এরপরও বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেছেন তিনি কিন্তু শ্বশুর বাড়ির সদস্যরা তাতে রাজি হননি।
প্রায় দুই বছর প্রেম করার পর গত ২৫ জানুয়ারি বিয়ে করেন গৌরব গুপ্তা-মান্দানা করিমি। আদালতে বিয়ে করার পর ৫ মার্চ হিন্দু রীতিতে বিয়ে করেন তারা।
সিনেমায় অভিনয় ছাড়াও শাহরুখ খান, রণবীর কাপুর এবং কারিনা কাপুরের সঙ্গে কিছু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন মান্দানা করিমি। এছাড়া ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত রয় সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। সর্বশেষ ইন্দো-চীন জুয়ানজ্যাং সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।