ঢাকাWednesday , 5 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অনুষ্ঠানে তারকারা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মাদক মুক্ত সমাজ গড়তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো- বিভিন্ন জায়গায় মাদক বিরোধী কনসার্ট ও সচেতনতামূলক অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। বুধবার (৫ জুলাই) টঙ্গীতে মাদক বিরোধী এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, চিত্রনায়িকা পূর্ণিমা, সারিকাসহ অনেকে।
এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘একটু পরই আমরা সবাই এফডিসি থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা করব। সমাজ সচেতনতামূলক এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। আর এ ধরনের অনুষ্ঠানে সবার অংশ নেয়া উচিত।’ মাদক বিরোধী এ অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।