ঢাকাTuesday , 4 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ডায়নামাইটসে খেলবেন ডিকভেলা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। বাঁহাতি এ ক্রিকেটারকে দলে নিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
এ নিয়ে ঢাকা ডায়নামাইটসের বিদেশি ক্রিকেটারের সংখ্যা নয় হল। ডিকভেলার আগে ঢাকা শিবিরে নাম লিখিয়েছেন কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারিন, মোহাম্মদ আমির, এভিন লুইস, রভম্যান পাওয়েল, আসেলা গুনারত্নে। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক পেজ এ খবর নিশ্চিত করেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন ডিকভেলা। দ্রুতই সীমিত পরিসরে জায়গা করে নেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬ টেস্ট, ১৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও টপ অর্ডারে দারুণ কার্যকরী বাঁহাতি এ ব্যাটসম্যান। ঢাকা ডায়নামাইটস সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের কেভিন পিটারসেনকেও দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে তারা।