ঢাকাSunday , 2 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসি আজও

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রতিদিনের মতো অফিস শেষে সিংগারা খেতে তার পরিচিত দোকানে যায় আবির। হঠাৎ চোখ পড়ে ছেঁড়া এক টুকরা কাগজে, যা দিয়ে তাকে সিংগারা দেওয়া হয়েছে। কাগজের লেখাগুলো তার অনেক চেনা। কাগজের সূত্র ধরে সে দোকানির কাছ থেকে আরিশার একটি ডায়েরির সন্ধান পায়।
ডায়েরি লিখতে ভালোবাসত আরিশা। আবির ফিরে যায় ১০ বছর আগে। আবির ভালোবেসে একটি চিঠি দিয়েছিল আরিশাকে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই আরিশা কানাডা চলে যায়। পরে আবির জানতে পারে- ওখানে আরিশা বিয়ে করেছে। এই ডায়েরি পাওয়ার পর আবির জানতে পারে, আরিশা তাকে ভালোবাসে। আবির হন্যে হয়ে খুঁজতে থাকে আরিশার ঠিকানা। এরই মাঝে আবিরের স্কুল জীবনের বন্ধু সামির দেশে ফেরে। আবিরকে সে তার বিয়ের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেয়। এরপর আবিরকে হবু বউয়ের সাথে পরিচয় করাতে নিয়ে যায় সামির। তার পরই গল্প নতুন মোড় নেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভালোবাসি আজও’।
জাফরীন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমূল হক বাপ্পী। নির্মাতা জানিয়েছেন, এতে আবির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আর আরিশা চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন-নাঈম, কাজী উজ্জ্বলসহ অনেকে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩ জুলাই রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।