ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওটিজি সুবিধার নতুন পেনড্রাইভ

Link Copied!

প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি পণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড এনেছে অ্যাপাসার ব্র্যান্ডের ওটিজি সুবিধার নতুন পেনড্রাইভ। আইফোন কিংবা আইপ্যাডের তথ্য ধারণক্ষমতার সীমাবদ্ধতা এবং যেকোনো অপারেটিং সিস্টেমের ডিভাইসে নিরপদে তথ্য পরিবহনের সুবিধা দেবে দ্বিমুখী সুবিধার এই ফ্লাশ ড্রাইভ।
অ্যাপাসার ওটিজি এএইচ১৯০ মডেলের এই ডুয়াল ফ্লাশ ড্রাইভটির রয়েছে ১৬ গিগাবাইট, ৩২ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট তথ্য সংরক্ষণ ক্ষমতা। রোজ ও রোজ গোল্ড রঙের এই ফ্লাশ ড্রাইভের মূল্য যথাক্রমে এক হাজার ৯০০, তিন হাজার ৯০০ এবং পাঁচ হাজার ৫০০ টাকা।
টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক জানান, অ্যাপাসার এএইচ ১৯০ ফ্লাশ ড্রাইভটি একইসঙ্গে তথ্য ধারণ ও পরিবহনের একটি সুরক্ষিত ডিভাইস। এটি অ্যাপল ডিভাইসে লাইভ স্টোরেজ হিসেবেও দিব্যি কাজ করে।