ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে তিন মাইলস্টোনে ধোনি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ৭৯ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন ভারতের প্রাক্তন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ৪ চার ও ২ ছক্কায় ধোনি নিজের ইনিংসটি সাজান।
শেষ দিকে তার ব্যাটে ভর করে ভারত ২৫১ রানের পুঁজি পায়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৮ রানে গুটিয়ে যায়। ভারতের জয়ের নায়ক মাহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে রান করে দলকে জেতানোর পাশাপাশি তিনটি মাইলস্টোন অতিক্রম করেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান।
৭৮ রানের সৌজন্যে ভারতের হয়ে ওয়ানডের রানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ধোনি। ধোনির ওয়ানডেতে রান ৯৪৪২। চারে উঠতে ধোনি পিছনে ফেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে (৯৩৭৮)। ওয়ানডেতে উইকেট রক্ষক ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে এসেছেন ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন উইকেট রক্ষক ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তার উপরে রয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারের রান ১৩৩৪১।
৭৮ রানের ইনিংসে ধোনি হাওয়ায় ভাসিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন দুবার। ২ ছক্কায় ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন। ধোনির ওয়ানডেতে ছক্কা ৩৩২টি। এ তালিকায় সবার উপরে শহীদ আফ্রিদি। ৪৭৬টি ছক্কা মেরেছেন আফ্রিদি। এরপরই আছেন ক্রিস গেইল (৪৩৪), ব্রেন্ডন ম্যাককালাম (৩৯৮) ও সনাৎ জয়াসুরিয়া (৩৫২)।