ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার গায়িকা ঐশ্বরিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। নায়িকা হিসেবে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটেনি তার। এবার তিনি কণ্ঠে সুর তুলবেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রায় ১৭ বছর পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া ও অনিল কাপুর। আর এই সিনেমাতে গান গাইবেন ঐশ্বরিয়া। তবে ঐশ্বরিয়া এ বিষয়ে এখনো মুখ খোলেননি।
সিনেমাটির সহ-প্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘এই সিনেমায় ঐশ্বরিয়াকে দেখে সবাই চমকে যাবেন। ‘জাজবা’ এবং ‘সর্বজিত’ সিনেমায় যে সিরিয়াস চরিত্রে তাকে দেখা গেছে তার চেয়ে একেবারে আলাদা ঐশ্বরিয়াকে পাবেন দর্শক।’
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডাচ সিনেমা ‘এভরিবডিস ফেমাস’ সিনেমার হিন্দি ভার্সন এই সিনেমার শুটিং আগামী আগস্ট থেকে শুরু হবে। ‘ফানি খান’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন রাকেশ ওম প্রকাশ মেহেরা।
বলিউডে নায়িকার কণ্ঠে গান নতুন কিছু নয়। এর আগে এই ট্রেন্ড মেনেই গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়াসহ অনেকে। তবে বচ্চন বধূর জন্য এ ঘটনা এবারই প্রথম।