ঢাকাFriday , 30 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবি রিয়াজের দুই নায়িকা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ফয়সাল রাজিব একজন কবি। পাশাপাশি একটি দৈনিক পত্রিকার বিনোদন সম্পাদক। দু’দিনের ছুটি নিয়ে সন্তানসম্ভবা স্ত্রী শিলুকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যান তিনি। গ্রামের রেল স্টেশন, ছোটবেলার স্কুলের সব স্মৃতিময় জায়গাগুলো ঘুরে ঘুরে শিলুকে দেখায় ফয়সাল।
তারই ধারাবাহিকতায় স্কুলের সহপাঠি রূপার প্রসঙ্গ চলে আসে। ফয়সালকে শিলু জিজ্ঞাসা করে— রূপা এখন কোথায়? রূপাকে আবার নতুন করে খুঁজতে শুরু করে ফয়সাল।
আনিসুল হকের লেখা এমন গল্পের টেলিফিল্মের নাম ‘মৌরানী’। নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। নায়িকা হিসেবে আছেন নুসরাত ইমরোজ তিশা ও মৌসুমী হামিদ। এছাড়াও অভিনয় করেছেন ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম ও মাজনুন মিজান।
৩ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘মৌরানী’।