ঢাকাFriday , 30 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারা এখন বেস্ট ফ্রেন্ড!

Link Copied!

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক এক সময় ছিল বলিউডের ওপেন সিক্রেট। এখন আর প্রেমের সম্পর্ক নেই হয়তো। কিন্তু রণবীর নাকি তার বেস্ট ফ্রেন্ড! এ কথা স্বীকার করলেন খোদ ক্যাটরিনা।
মুক্তির অপেক্ষায় আছে এ জুটির নতুন ছবি ‘জগ্গা জসুস’। অনুরাগ বসুর পরিচালনায় এ ছবির প্রযোজক রণবীর নিজেই। শুটিংয়ের সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক যাই থাক না কেন, পেশাদারী মনোভাব দেখিয়েছেন দু’জনেই। আপাতত জোরকদমে চলছে প্রোমোশন।
একাধিকবার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন সামলাতে হচ্ছে দু’জনকেই। সম্প্রতি ট্রেলার লঞ্চে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয়, রণবীর ভালো প্রযোজক নাকি ভালো বন্ধু? তার জবাবে নায়িকা বলেন, ‘আমার মনে হয় ও আমার বেস্ট ফ্রেন্ড।’ ক্যাটরিনার নয়া স্টেটমেন্ট নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে।
এদিকে ট্রেলার লঞ্চে রণবীর জানান, বক্স অফিসে সাফল্য আসবে কিনা তার জানা নেই। তবে ‘জগ্গা জসুস’ একটা ভালো ছবি এ বিষয়ে তিনি নিশ্চিত। ক্যাটের কথায়, ‘ছবি তৈরির গোটা পদ্ধতিটা আমরা সকলে খুব এনজয় করেছি। প্রতিদিন সেটে এক সঙ্গে হলে আমরা সকলেই এটা জানতাম, আজ আবার নতুন কিছু করব।’ তাদের সেই ভালো লাগাটা দর্শকরাও উপভোগ করতে পারবেন বলে আশা করছেন কলাকুশলীরা। সবকিছু ঠিক থাকলে ‘জগ্গা জসুস’ মুক্তি পাবে ১৪ জুলাই।