ঢাকাThursday , 29 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার আলোচনায় মিঠুনকন্যা দিশানি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা সন্তানদের মধ্যে শ্রীদেবীকন্যা জানভি, সাইফকন্যা সারা, অমিতাভ বচ্চনের নাতনী নব্য, পুনমকন্যা পালোমা, শাহরুখকন্যা সুহানা, দীপককন্যা সামারার পর এবার সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন মিঠুনকন্যা দিশানি। বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তককন্যা দিশানি। মিঠুনের তিন ছেলের সঙ্গে একই পারিবারিক আবহে বড় হয়েছে সে। তাকে পরম স্নেহে আপন করে নিয়েছেন মিঠুন। তার সেই ছোট্ট মেয়েটি এখন বলিউড কাঁপাতে তৈরি!
ছোট থেকে সেভাবে লাইমলাইটে না থাকলেও সদ্য যৌবনে পা দেওয়া দিশানি বাবার মতো সিনেমাকেই ধ্যানজ্ঞান মনে করেন। প্রস্তুতিও সেভাবেই নিচ্ছেন। ১৮ বছর বয়সী দিশানি বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন।
মিঠুন চক্রবর্তীর মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই বলিউডে ভালো পরিচিতি রয়েছে দিশানির। বড় তারকাদের সকলের সঙ্গেই কমবেশি আলাপ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে একের পর এক দিশানির আকর্ষণীয় ছবি দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন দিশানি। এ নিয়ে চলছে জোর আলোচনা।