ঢাকাThursday , 29 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পোশাক বিতর্কে পুনম

Link Copied!

বিনোদন ডেস্ক : সবাই যখন চান বিতর্ক এড়িয়ে চলতে, তখন বিতর্ক তৈরি করতেই যেন পছন্দ করেন পুনম পাণ্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি অথবা ভিডিও প্রকাশ করে প্রায়ই আলোচনার জন্ম দেন এ মডেল-অভিনেত্রী।
ব্যতিক্রম ঘটেনি আন্তর্জাতিক ইয়োগা দিবসেও। বিশেষ দিনটিতে অমিতাভ বচ্চন, শিল্পা শেঠী, মালাইকা আরোরা, বিপাশা বসুর মতো তারকারা ইয়োগাভ্যাসের ছবি পোস্ট করেন। সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেন পুনমও। সেখানে পদ্মাসন করতে দেখা যায় তাকে। কিন্তু পুনমের পোস্ট করা ছবিতে পুনমের আসল উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
কারণ, ছবিতে অন্তর্বাসহীন অবস্থায় দেখা গেছে তাকে। অনেকে বলতে শুরু করেছেন, এই ছবি পোস্ট করে প্রচারের আলোয় আসতে চেয়েছেন পুনম। ইয়োগাভ্যাসের প্রচার বা সমর্থন তার আসল লক্ষ্য নয়। পুনমের জন্য অবশ্য ছবি বিতর্ক নতুন কিছু নয়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ছবি পোস্ট করে সমালোচিত হন তিনি।