ঢাকাThursday , 29 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগস্টে শাপেকোয়েনসের বিপক্ষে খেলবে বার্সেলোনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের শাপেকোয়েনস ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে দলটির বিপক্ষে ম্যাচ খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ন্যু ক্যাম্পে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচটা হবে আগামী ৭ আগস্ট।
গত বছরের ২৮ নভেম্বর কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় পড়েন শাপেকোয়েনস ক্লাবের খেলোয়াড়-স্টাফরা। এই দুর্ঘটনায় সব মিলিয়ে ঝরে পড়ে ৭১টি তাজা প্রাণ। শাপেকোয়েনস ফুটবল দলেরই ১৯ জন খেলোয়াড় প্রাণ হারান। মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে ফেরেন।
বার্সেলোনা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘গত ২৮ নভেম্বর দুর্ঘটনায় মারা যাওয়া ৭১ জন এবং তাদের পরিবারকে শ্রদ্ধা জানাতে চাই আমরা। বার্সা আশা করছে, শাপেকোয়েনস প্রাতিষ্ঠানিকভাবে পুনর্নির্মাণ করবে এবং এই ট্র্যাজেডির আগের প্রতিযোগিতামূলক জায়গাটা পুনরুদ্ধার করবে।’
শাপেকোয়েনস এরই মধ্যে নিজেদের নতুন করে গড়ে তুলতে শুরু করেছে। বিভিন্ন ক্লাব তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দলটিতে ধারে খেলতে এসে শাপেকোয়েনসের পুনর্গঠনের সঙ্গী হয়েছেন অনেকে। দলটি মে মাসে চ্যাম্পিওনাতো কাতারিনেনসের শিরোপাও জিতেছে।