ঢাকাThursday , 29 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদায় বললেন পার্কার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চেলসি ও ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্কট পার্কার। পার্কারের প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়েছিল ১৯৯৭ সালে চার্লটন অ্যাথলেটিকের হয়ে। ২০০৪ সালে তিনি যোগ দেন চেলসিতে। তবে মূল দলে জায়গা পেতে ব্যর্থ হয়ে ২০০৫ সালে চলে যান নিউক্যাসল ইউনাইটেডে। এরপর খেলেছেন ওয়েস্টহাম, টটেনহামে। সম্প্রতি খেলেছেন চ্যাম্পিয়নশিপের দল ফুলহামে।
অবসরের সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না বলে জানালেন ৩৬ বছর বয়সি পার্কার, ‘অবসরের সিদ্ধান্ত আমার জন্য মোটেই সহজ ছিল না। কিন্তু কাছের মানুষদের সঙ্গে আলোচনার পর মনে হয়েছে, ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর এটাই সঠিক সময়।’
পার্কার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তাকে সমর্থন করার জন্য সব প্রাক্তন ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।