স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত-পাকিস্তান। ক্রিকেটের সবচেয়ে জমজমাট লড়াই। ফাখর জামানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৩৮ রান তোলে পাকিস্তান। ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৩৯ রানের।
জবাবে খেলতে নেমে মোহাম্মদ আমিরের তোপে পড়ে ভারত। ৩৩ রান তুললেই টপঅর্ডার তিন ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। পরে হাসান আলি ও শাদাব খানের দুর্দান্ত বোলিংয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে টিম ইন্ডিয়া।
ছয়ে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। আর সাতে নামেন রবীন্দ্র জাদেজা। জুটিটা ব্শে জমে উঠেছিল! একপ্রান্ত আগলে রাখেন জাদেজা। অপরপ্রান্তে পাকিস্তানি বোলারদের ওপর ঝড় বইয়ে দিচ্ছিলেন পান্ডিয়া।
পান্ডিয়া-জাদেজার জুটি ভাঙে রান আউটে। দুর্ভাগ্যের শিকার হয়েছেন হার্দিক পান্ডিয়া। ভুল বোঝাবুঝির কারণে দুজন চলে যান এক প্রান্তে। মাঠেই দুজন যেন হাতাহাতি লেগে যাওয়ার অবস্থা! মেজাজ হারিয়েই মাঠ ছাড়েন পান্ডিয়া।
নিজের আউট নিয়ে অসন্তুষ্ট পান্ডিয়া খেলার শেষে টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান। একটি জনপ্রিয় প্রবাদের আশ্রয় নিয়ে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন পান্ডিয়া , ‘হামে তো আপনো নে লুটা, গ্যায়রো মে কাহা দম থা।’
পরে অবশ্য এই টুইটটা মুছে ফেলেছিলেন পাণ্ডিয়া। এর পরেই জাদেজা-পাণ্ডিয়াকে নিয়ে ট্রোলে ছেয়ে যায় সোশাল মিডিয়া। পান্ডিয়া-জাদেজার ‘হাতাহাতির’ ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে।

