ঢাকাWednesday , 28 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হেলিকপ্টার হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভবনে হেলিকপ্টার থেকে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটাকে সরকারের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে জড়িতদের গ্রেফতারের প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। খবর আলজাজিরা’র।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাহিনী থেকে হাতিয়ে নেয়া একটি হেলিকপ্টার নিয়ে এক পুলিশ কর্মকর্তা রাজধানী কারাকাসের আকাশে চক্কর মারেন এবং সুপ্রিম কোর্টে হামলা চালান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি হেলিকপ্টার শহরের আকাশে উড়ছে। বিকট শব্দও শোনা গেছে।
ওই পুলিশ কর্মকর্তা নিজেকে অস্কার পেরেজ বলে পরিচয় দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে ভিডিও বিবৃতি দিয়েছেন। এসময় তার পরনে পুলিশের পোশাক ছিল। আর তার পেছনে ছিল সশস্ত্র মুখোশধারী ব্যক্তিরা।
প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, হামলার পেছনে যে বা যারা আছে, তাদের ধরা হবে। যখনই হোক, হেলিকপ্টার ও সন্ত্রাসী হামলাকারীদের আটক করা হবে।
ভেনেজুয়েলায় দুই মাসের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই সরকারবিরোধী বিক্ষোভ চলছে। দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া সহিংসতায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।