ঢাকাTuesday , 27 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যর্থ সালমান খানের ‘টিউবলাইট’

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রতিবছর ঈদের দিন মুক্তি পায় বলিউডের সুপারস্টার সালমান খানের কোনো না কোনো ছবি। আর সেই ছবি বক্স অফিসে অত্যন্ত সাফল্য পেয়ে সুপারহিট হয়। তবে শুরুতেই তেমন আশা দেখাতে পারল না সালমান খানের অত্যন্ত প্রত্যাশিত ছবি ‘টিউবলাইট’। শুরুটাই ভালো হয়নি।
২৪ ঘণ্টা জানায়, সালমান খানের অন্যান্য যে সমস্ত ছবি ঈদে মুক্তি পেয়েছে, সেই সমস্ত ছবির বক্স অফিস কালেকশনের তুলনায় টিউবলাইটের বক্স অফিস কালেকশন অনেকটাই কম। সপ্তাহের শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছতে পারেনি না এই ছবি।
পরিচালক কবীর খানের পরিচালিত ছবি টিউবলাইট। শুক্রবার এই ছবির বক্স অফিস কালেকশন ২১.১৫ কোটি টাকা, শনিবার ২১.১৭ কোটি টাকা এবং রোববার ২২.৪৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। অর্থাৎ ৩ দিনে মোট ৬৪.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে।
এর আগে সালমান খানের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি বজরঙ্গি ভাইজান এবং সুলতান দুটিই সপ্তাহের শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। কিন্তু এবার ব্যর্থ হল টিউবলাইট।