ঢাকাTuesday , 27 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিডি চয়েসের বর্ণিল ঈদ আয়োজন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঈদ উপলক্ষে সিডি চয়েস প্রকাশ করেছে একাধিক গান। তালিকায় রয়েছে ইমরান ও পড়শীর ডুয়েট গান ‘আবদার’, মিনারের কথায় তার একক গান ‘দূরে হারিয়ে’, তানজিব সারোয়ারের একক গান ‘পাল ভাঙ্গা’, সোমেশ্বর অলির কথায় মিফতাহ জামানের একক গান ‘কত কিছু বাকি’, তাহসীন আহমেদের একক গান ‘মন রঙের আঁচর’, তাহসীন আহমেদের একক গান ‘হাতে রেখে হাত’, রাফি ও মৌটুসীর কন্ঠে ডুয়েট গান ‘এতটা ভালবাসি তোমায়’, ঐশী’র একক গান ‘আলতা রাঙা পায়’, অর্পণের একক গান ‘অল্প কিছু কথা’, ইমরান ও ন্যান্সির ডুয়েট গান ‘ঠিক বেঠিক’, মিলন ও আশফার ডুয়েট অ্যালবাম ‘একা একা ভালো লাগে না’, কাজী শুভ’র একক গান ‘মেলা থেকে বউ এনে দে’, সোহেল রাজ ও স্মরনের ডুয়েট গান ‘মেঘ বালিকা’, কনা ও বেলাল খানের ডুয়েট গান ‘পাগলামী’।
আরও প্রকাশ পেয়েছে ক্রিকেট নিয়ে বাংলাদেশের গান ‘বাংলাদেশ এগিয়ে যাও’। শিল্পী ঐশী, নওমী, মেহেরাব, মেহেরাব জে আর ও মুসান্না। আসবে সায়েরা রেজার একক গান ‘কেমন করে পত্র লিখি’, মিনারের একক গান ‘গতকাল’, নিশাত আরিফিনের একক গান ‘বিনিময়’, শাওন গানওয়ালার একক গান ‘তোমায়’, ইমরান ও ঐশী’র ডুয়েট গান ‘দ্যা ক্রিকেট বাংলাদেশ’ গানগুলো। পাশাপাশি মিক্সড অ্যালবাম ‘মানুষ’ও প্রকাশ পেয়েছে সিডি চয়েসের ব্যানারে। এর কথা, সুর ও সংগীত করেছেন এ পি তুষার। এতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, এ পি তুষার, কনিকা, এম ডি আকাশ, শিলা মনি, মাহফুজ সোহেল ও নওরীন। গানের সংখ্যা ৮ টি।
ঈদের বাজারে সিডি চয়েসে আরও বড় চমক মিউজিক ভিডিওতে। এবারে প্রকাশ পেয়েছে বেশ কিছু জমজমাট ভিডিও। তারমধ্যে এগিয়ে কাজী শুভ’র ভিডিও গান ‘মেলা থেকে বউ এনে দে’। এর ভিডিও নির্মাতা সৈকত নাসির। মডেল হয়েছেন আইরিন ও সুপ্ত।
তাহসান খানের ‘মন কারিগর’ গানটির ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী। তানজিব সারোয়ারের ভিডিও গান ‘ডিজে রাজা’। ভিডিও নির্মাতা সুবব্রত সরকার। সাফায়েতের ভিডিও গান ‘নয়নের জল’ নির্মাণ করেছেন সৈকত রেজা।
সিডি চয়েসের আয়োজনে তাদের ইউটিউব চ্যানেলে এই ঈদে বেশ কিছু চলচ্চিত্র ও নাটকও প্রকাশ পেয়েছে। তার মধ্যে ‘ভেলকিবাজি’, সাত পর্বের ‘বোকা আবুল’, ‘সরল প্রেম’, সাত পর্বের ‘খালি কলসি বাজে বেশি’, সাত পর্বের ‘জাপানী ভিসা’, সাত পর্বের ‘রসগোল্লা’ নাটকগুলো উল্লেখ্য। আর চলচ্চিত্রের মধ্যে থাকছে ‘সুলতানা বিয়িানা’। হিমেল আশরাফের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী, আঁচল, অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম ও মামুনুর রশীদ।
থাকছে শাকিব-অপু জুটির ছবি ‘প্রিয়া আমার জান’। পরিচালনা রাজু চৌধুরী। আরও আসবে ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘ইউটার্ন’ ছবিগুলো।
দর্শকরা এই গান, নাটক ও সিনেমাগুলো সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেমন- গানগুলো দেখতে পাবেন ‘সিডি চয়েস’ নামক চ্যানেলে, নাটকগুলো দেখতে পাবেন ‘সিডি চয়েস ড্রামা’ চ্যানেলে এবং সিনেমাগুলো দেখতে পাবে ‘সিডি চয়েস মুভি ধামাকা’ নামক চ্যানেলে।