ঢাকাMonday , 26 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনেই হল শাকিবের ঈদ

Link Copied!

বিনোদন ডেস্ক : শাকিব খান ঈদের আগেই ঢাকায় ফিরে পরিবারের সাথে ঈদ করবেন এমনটাই শোনা যাচ্ছিলো। অবশেষে ফেরা হয়নি শাকিবের। লন্ডনেই কাটছে তার ঈদ। ‘চালবাজ’ ছবির শুটিংয়ের জন্য গত ১৯শে জুন লন্ডন পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
পরদিন থেকেই কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও তা হয়নি। আটকে গেছে শাকিবের নতুন ছবির শুটিং। কলকাতার সিনে ফেডারেশন ও এসকে মুভিজের মধ্যে দ্বন্দ্বে আটকে যায় সিনেমার শুটিং। শাকিব ফিরবেন শোনা গেলেও ফেরা হয়নি আর।
‘চালবাজ’ সিনেমার বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন সোমবার দুপুরে জানান, শাকিব খান ও তিনি ওখানেই আছে।
অনন্য মামুন তার ফেসবুক ওয়ালে শাকিবের সাথে একটি ছবি পোস্ট দিয়ে লিখেন,‘জীবন তো থেমে থাকে না, জীবন চলে জীবনের গতিতে..পরিবার ছেড়ে একা আমরা ঈদ করি সম্পর্কের শহরে..তবে সম্পর্কটা কাজের না, পরিবারের..সবাইকে ঈদের শুভেচ্ছা।’
দেশীয় চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবার শুক্রবার শাকিবকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ বাতিল করেছে।
এ বিষয়ে অনন্য মামুন বলেন,‘দেখুন আমরা সবাই একটা পরিবার, তাই পরিবারের মধ্যে একটা সমস্যা হতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করাটাই ভালো।’
এদিকে ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের দুই ছবি— নবাব ও রাজনীতি। দুই সিনেমার নায়িকা যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলি ও অপু বিশ্বাস।