ঢাকাMonday , 26 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবা-ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

Link Copied!

নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। সোমবার সকালে মাশরাফি তার বাবা গোলাম মোর্তজা স্বজন, মামা নাহিদুল ইসলাম, ভাই সিজার ও ছেলে সায়েলকে সঙ্গে নিয়ে ঈদগাহে আসেন।
নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় মাশরাফি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন ও নড়াইলে ভক্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ২৫ জুন (রোববার) সকালে জন্মস্থান নড়াইলে পৌঁছান তিনি।