ঢাকাSaturday , 24 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভার্চুয়াল জগতে আগ্রহী ঐশ্বরিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম বা ভার্চুয়াল জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে মানুষের জীবন। এ থেকে বাদ পড়েননি তারকারাও। নিজের ব্যক্তিগত মতামত ও নানা বিষয় প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে তারা বেছে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
তবে এখনো নিজেকে ভার্চুয়াল জগত থেকে দূরে রেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করবেন বলে জানিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ প্রসঙ্গে এ অভিনেত্রীকে প্রশ্ন করা হলে ঐশ্বরিয়া হেসে বলেন, ‘প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। আমি এখনো এই জগতে প্রবেশ করিনি। কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করার সময় এসেছে। বিষয়টি নিয়ে ভাবছি। এখনো আশা আছে। কয়েক বছর ধরে সবাই আমাকে আন্তরিকভাবে এ বিষয়ে অনুরোধ করছেন। আপনাদের এত উৎসাহের জন্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনাদের পরামর্শ বিবেচনা করব।’
করন জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় সর্বশেষ দেখা গেছে ঐশ্বরিয়াকে। গত বছর অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি। শোনা যাচ্ছে, চতুর্থবারের মতো স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন তিনি। অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করেছেন এ জুটি। খুব শিগগির সিনেমার শুটিং শুরু হবে।