ঢাকাSaturday , 24 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করছেন সোনাল!

Link Copied!

বিনোদন ডেস্ক : ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী সোনাল চৌহান। এরপর বেশ কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী। এদিকে সোনাল চৌহান নাকি বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর ছেলের সঙ্গে প্রেম করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যুর সঙ্গে প্রেম করছেন সোনাল চৌহান। এক বছর আগে সোনাল-অভিমন্যুর পরিচয় হয়। তারপর প্রায়ই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সময়ের সাথে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। গত ফেব্রুয়ারিতে তার ২৬তম জন্মদিন প্রেমিকা সোনাল ও তার কিছু কাছের বন্ধুদের সঙ্গে উদযাপন করেন অভিমন্যু। এমনকি ভারতে অনুষ্ঠিত জাস্টিন বিবারের কনসার্টেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। যদিও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে এখনো কেউ মুখ খোলেননি।
অনুরাগ কাশ্যপ পরিচালিত একটি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিমন্যুর। এছাড়াও অ্যাকশন ও কমেডি ঘরানার আরো একটি সিনেমায় দেখা যাবে তাকে।