ঢাকাSaturday , 24 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের এক কথায় রাজি শাহরুখ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান ও শাহরুখ খান। কয়েক বছর আগেও তাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে সেই বরফ গলেছে। এখন তারা বেশ ভালো বন্ধু। এদিকে কয়েকদিন পরই মুক্তি পাবে সালমানের পরবর্তী সিনেমা টিউবলাইট। এতে অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর সালমানের এক কথাতেই নাকি এ চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন বলিউড বাদশা।
বর্তমানে টিউবলাইট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। সম্প্রতি এমনি একটি প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় এ সিনেমায় শাহরুখ খানকে অতিথি চরিত্রে অভিনয় করতে কীভাবে রাজি করালেন।
জবাবে সালমান খান বলেন, “পরিচালক কবির খান যখন আমাকে সিনেমার বিষয়বস্তু শুনিয়েছেন তখনই তিনি জানিয়েছিলেন চরিত্রটির জন্য আমাদের শাহরুখকে নিতে হবে। এরপর আমি শাহরুখকে ফোন করি এবং জানাই, টিউবলাইট সিনেমায় একটি ছোট চরিত্র রয়েছে, আমি চাইছি আপনি এতে অভিনয় করুন। আমার কথা শেষ না হতেই শাহরুখ বলেন, ‘আমি এতে অভিনয় করব।’ এভাবেই আমরা তাকে সিনেমায় নিই।”
১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।