ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপমাত্রায় ছড়িয়ে পড়ছে পর্তুগালের দাবানল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিস্তার লাভ করছে পর্তুগালের চলমান দাবানল। এতে দমকল বাহিনীর অগ্নিনির্বাপণ কর্মকাণ্ড ভীষণভাবে ব্যাহত হচ্ছে। উত্তপ্ত আবহাওয়া ও ঝড়ো বাতাস আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে। গণনিরাপত্তা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ৭০ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। তবে দাবানলের বাকি অংশ এখনো বিপজ্জনক।
দাবানলে এখন পর্যন্ত ৬৪ জন নিহত হয়েছেন। পর্তুগিজ সরকার রাজধানী লিসবনের উত্তর-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে এলাকার নিকটবর্তী বনাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। পুলিশ বলছে, শনিবার তীব্র দাবদাহ ও বৃষ্টিহীন বজ্রঝড়ের সময় বজ্রপাতের কারণে এই এলাকায় দাবানলের সূত্রপাত হয়।
১ হাজারেরও বেশি দমকলকর্মী একাধিক এলাকায় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পর্তুগিজ সরকার দেশজুড়ে ৩ দিনের শোক ঘোষণা করেছে।