ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকে নাখোশ ঐশ্বরিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : স্বামী অভিষেকে নাখোশ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিষেক নিজেই। দাম্পত্য জীবন ভালোই কাটছে অভিষেক-ঐশ্বরিয়ার। তাদের ঘর আলো করে এসেছে একটি কন্যা সন্তান। তবে হঠাৎ বলিউড ডিভার এমন মন ভারের কারণ জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
তাদের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, একটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে না পারায় জুনিয়র বচ্চনের ওপর বেজায় নাখোশ রাই সুন্দরী। সম্প্রতি অনলাইনে নিজের নতুন সিনেমা ‘ব্যাঙ্ক চোর’ সংক্রান্ত একটি খেলায় অংশ নেওয়ার জন্য অভিষেক বচ্চনকে আহ্বান জানান অভিনেতা রীতেশ দেশমুখ। কিন্তু খেলাটি শেষ করতে পারেননি জুনিয়র বচ্চন। সেই কারণে স্ত্রী ঐশ্বর্য যে তার উপর বেশ মন ভার করেছেন তা নিজের মুখে স্বীকার করেছেন তিনি।
এ প্রসঙ্গে রীতেশ দেশমুখ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভিষেক বচ্চন বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, খুবই চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না ব্রাদার। মনে হয় না, আমার বউ খুব একটা খুশি হবে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম। এখন এটা তোমার ওপরই ছেড়ে দেব। এই কাপ চ্যালেঞ্জটা তোমার জন্য। তুমি এই খেলার জন্য শ্রেষ্ঠ।’