ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবে মুক্তি পাচ্ছে কিক-টু?

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমা কিক। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি পেয়েছিল বক্স অফিস সাফল্য। এরপর সিনেমাটির সিক্যুয়েল কিক-টু নির্মাণের ঘোষণা দেন নির্মাতারা। এর আগে জানা যায়, কিক-টু সিনেমার চিত্রনাট্যের কাজ ৮০ শতাংশ শেষ করেছেন নির্মাতারা। সালমান খান চিত্রনাট্য খুবই পছন্দ করেছেন। ২০১৮ সালের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে।
বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি ২০১৯ সালের ডিসেম্বরে বড়দিনে মুক্তি পাবে। এতে সালমান খান থাকলেও কিক সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে, কিক-টু সিনেমায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেতা থাকবেন। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
কিক সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান-জ্যাকলিন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছিলেন-রণদীপ হুদা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, মিঠুন চক্রবর্তী, অর্চনা পুরন সিং প্রমুখ।