ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চঞ্চল চৌধুরীর ‘পোস্টমর্টেম’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বড় পর্দায় খুব বেশি দেখা না মিললেও ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। ঈদ এলে তার ব্যস্ততা যেন দ্বিগুণ বেড়ে যায়। আসছে ঈদে এ অভিনেতার বেশ কিছু নাটক টিভি পর্দায় প্রচার হবে।
এর মধ্যে ঈদের দিন থেকে একুশে টিভির পর্দায় প্রচারিত হবে চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটক ‘পোস্টমর্টেম’। সাত পর্বের এ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়।
‘পোস্টমর্টেম’ ধারাবাহিকটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন বাঁধন, ডা. এজাজ, মিশু সাব্বির, শামীমা নাজনীনাসহ আরো অনেকে।
‘মনপুরা’ সিনেমার মাধ্যমে বেশ দর্শকপ্রিয়তা পান চঞ্চল। এছাড়া সম্প্রতি তার অভিনীত ‘আয়নাবাজি’ সিনেমাটি চলচ্চিত্রের মন্দার বাজারেও সুপারহিট হয়েছে।