ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দুই পরিচালক নিয়োগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) দুজন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এরা হলেন- এস এস তারিক এবং কামরুল হক মারুফ। দুই পরিচালক ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন বলে রোববার আইডিআরএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩০ মে আইডিআরএর পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে এস এস তারিক এবং কামরুল হক মারুফকে নিয়োগ দেয়।
নিয়োগ দেওয়ার পর তাদের ২০তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করতে হয়। গত ৮ জুন তাদের এই কোর্স সম্পন্ন হয় বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানো হয়।
গত ১১ জুন নিয়োগপ্রাপ্ত এস এস তারিক এবং কামরুল হক মারুফ আইডিআরএর পরিচালক হিসেবে যোগদানপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন ও কল্যাণ শাখার উপসচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ১২ জুন আইডিআরএসহ বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।