ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানপাওয়ার নিয়ে আসছেন মোশাররফ করিম

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে অভিনয় করছেন এই অভিনেতা। প্রতি বছর ঈদ এলেই তার ব্যস্ততা আরো বেড়ে যায়। তার অভিনীত বেশ কিছু নাটক টেলিভিশনে প্রচারিত হয়। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না।
আসছে ঈদে ‘ম্যানপাওয়ার’ শিরোনামের ধারাবাহিক নাটক নিয়ে একুশে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন মোশাররফ করিম। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। মোশাররফ করিম ছাড়াও এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, নোভাসহ আরো অনেকে।
সম্প্রতি সাত পর্বের এ ধারাবাহিকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এটি ঈদের দিন থেকে সাতদিন একুশে টেলিভিশনে প্রচার করা হবে বলে জানা যায়।