ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর সাব্বিরের ‘হরেক রকম প্রেম’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। আসছে ঈদে ‘হরেক রকম প্রেম’ শিরোনামের নাটক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেতা।
যাকে ভালো লাগে তার সাথেই প্রেম করতে মরিয়া হয়ে ওঠে আশিক। বলা যায়, সময়ের সাথে সাথে আশিকের প্রেম বদলায়। সবার মতো ফারিয়াকেও ভালোবাসে আশিক। কিন্তু ফারিয়া তাকে মন থেকে ভালোবাসে। আশিক বিভিন্ন মেয়ের মন জয় করায় ব্যস্ত থাকে। এক সময় আশিকের এই চরিত্র এলাকার সব মেয়ের কাছে উন্মোচিত হয়ে যায়। এভাবেই এগিয়ে চলে ‘হরেক রকম প্রেম’ নাটকের গল্প।
নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির আর ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। এছাড়া এতে আরো অভিনয় করেছেন ডলি জহুর, নাজিরা মৌ, স্পর্শিয়া, স্বরণ সাহা, স্নিগ্ধা, নুরুজ্জামান লাবু, পলাশ খান, বিপাশা সাহা প্রমুখ।
এ নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক এস এ হক অলিক। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য রচনা করেছেন তিনি। আসছে ঈদের আগের দিন রাত ৮.৫০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার করা হবে বলে জানা যায়।