ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টয়লেট না থাকায় বিপাকে অক্ষয়

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দর্শকদের উপহার দিচ্ছেন একের পর এক হিট সিনেমা। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। এবার জনসচেতনামূলক একটি সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এ অভিনেতা।
অক্ষয় কুমার ও ভূমি পেনেকার অভিনীত সিনেমাটির নাম ‘টয়লেট: এক প্রেম কথা’। প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। ভারতের একটি গ্রামের গল্প নিয়ে সিনেমার কাহিনি। ট্রেইলারে দেখা যায় নানা ঘটনার পর অক্ষয়ের সঙ্গে ভূমি পেনেকারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরদিন থেকে বাঁধে বিপত্তি। স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় এক পর্যায়ে অক্ষয়ের বাড়ি থেকে চলে যায় স্ত্রী ভূমি। এরপর গ্রামে টয়লেট বানানোর সংগ্রামে নেমে পড়ে অক্ষয়।
অক্ষয় কুমার অভিনীত শেষ চারটি সিনেমা বক্স অফিসে শত কোটির মাইলফলক স্পর্শ করেছে। এ সিনেমাটিও একই সাফল্য বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দম লাগাকে হ্যায়শা সিনেমার পর নতুন রূপে দেখা যাবে ভূমিকে।
টয়লেট : এক প্রেম কথা সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।