ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের লাভ!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অর্জন কম নয়। সেমিফাইনাল খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের সুবাদে সেমিফাইনালের টিকেট পায় টাইগাররা। তবে সেমিফাইনালে বাংলাদেশ ছিল বিবর্ণ। ছন্দহীন ক্রিকেট খেলে সেমিফাইনাল জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে আইসিসি ইভেন্টের সেরা চারে উঠায় ক্রিকেট বিশ্বের সম্মান পেয়েছে টিম বাংলাদেশ। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে থেকে টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ছয়ে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে মাশরাফির দল। বাংলাদেশের থেকে পিছিয়ে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। হট ফেবারিট ভারতকে হারিয়ে শিরোপা জয় করলে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হবে পাকিস্তানের। বাংলাদেশকে টপকে ছয়ে উঠে যাবে তারা।
৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে ছয়ে। ১ পয়েন্ট কম নিয়ে সপ্তম স্থানে পাকিস্তান। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলে ৯৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছয়ে উঠে যাবে। বাংলাদেশের এক ধাপ অবনমন হবে। তবে ভারত চ্যাম্পিয়ন হলে পাকিস্তান ৯২ পয়েন্ট নিয়ে আটে নেমে যাবে। শ্রীলঙ্কা ৯৩ পয়েন্ট নিয়ে উঠে যাবে সাতে। বাংলাদেশ ছয়েই অবস্থান করবে।
এক্ষেত্রে ভারত চ্যাম্পিয়ন হলে লাভ বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। ছয়ে অবস্থান করে বাংলাদেশ অনেকটাই নিজেদের জায়গায় সুরক্ষিত। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ অনেক পিছিয়ে। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের অবস্থান তলানিতে। সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতকে ৫-০, আয়ারল্যান্ডকে ১-০ এবং ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে হবে ক্যারিবীয়নদের। অর্থ্যাৎ ১১ ম্যাচের ১১টিতেই জয় পেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।