ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুয়াতেমালায় ভূমিকম্পে নিহত ৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালার পশ্চিমে মেক্সিকো সীমান্তের কাছে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাতে ভূমিকম্পে নিহত হয়েছে পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।
দেশটির জাতীয় জরুরি সমন্বয় সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সারাদেশেই এই কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান ম্যাক্রোস রাজ্যের তাজুমুলকো এলাকার আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১১১ কিলোমিটার।
এতে ঘরবাড়ির মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জরুরি সমন্বয় সংস্থা ।
বার্তা সংস্থা এএপি জানিয়েছে, সান ম্যাক্রোস শহরে দেয়াল ধসে পড়ে এক নারী মারা গেছে। এর কাছেই সান সেবাস্টিয়ান শহরে গির্জার একটি অংশ ধসে গৃহহীন অপর এক ব্যক্তি মারা যায়। এই দুটি এলাকায় ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছের শহর। এছাড়া পার্শ্ববর্তী তিন রাজ্যে ভূমিকম্পের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরো তিন নারীর মৃত্যু হয়েছে।