ঢাকাThursday , 15 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো শিশুদের জন্য ‘মাইক্রোবিট প্রজেক্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কোড ক্লাব বাংলাদেশ ইউসেপ বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে শিশুদের জন্য প্রথমবারের মতো মাইক্রোবিট কোডিং এবং প্রোগ্রামিং ক্লাসের উদ্যোগ নিয়েছে। যুক্তরাজ্যের মাইক্রোবিট ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করে। ইউসেপ বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে মাইক্রোবিট ডিভাইসের সাহায্যে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা ইন্ট্রোডাক্টরি প্রোগ্রামিং এবং কম্পিউটাশন্যাল থিংকিং কনসেপ্ট খেলার ছলে শেখার সুযোগ পেয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুর-২ এ অবস্থিত ইউসেপ বাংলাদেশ-এর এসএসসি ভোকেশনাল কম্পিউটার ল্যাবরেটরিতে মাইক্রোবিটের এ ক্লাস অনুষ্ঠিত হয়।
এ সময় কোড ক্লাব বাংলাদেশ-এর ট্রেনিং এবং ট্রান্সলেশন ম্যানেজার মেহনাজ শারমিন মোহনা মাইক্রোবিটের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ সম্ভাবনা উপস্থিত শিক্ষার্থীদের সামনে বিশদভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক (ঢাকা উত্তর) সান্তারা ইসলাম এবং কোড ক্লাব বাংলাদেশ-এর কান্ট্রি অপারেশনের প্রধান ফারহানা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।
ফারহানা আক্তার চৌধুরী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে মাইক্রোবিট ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং শিশুদের জন্য মাইক্রোবিট প্রকল্পের সহজলভ্যতার সুযোগ সৃষ্টি করার জন্য মাইক্রোবিট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
তিনি জানান, মাইক্রোবিটের উদ্যোগকে সহায়তা করার লক্ষ্যে বিবিসি ডিভাইসটির জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে, যা এখন কোড ক্লাব বাংলাদেশে বাংলা এবং ইংরেজিতে পাওয়া যাচ্ছে। প্রজেক্টগুলো শিশুদের অনুসরণ করার জন্য খুবই সহজ এবং মাইক্রোবিট ব্যবহার করে ফিজিক্যাল কম্পিউটিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রজক্টেগুলো ভালোভাবে কাজ করে।
উল্লেখ্য, মাইক্রোবিট ৫ সেমি বাই ৪ সেমি দৈর্ঘ্যের একটি ছোট কম্পিউটিং যন্ত্র যা দিয়ে শিশুরা নিজেদের মতো করে কোডিং করতে পারে।
কোড ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. শাজাহান মিয়া ২০১৫ সালে বিবিসি মাইক্রোবিট যুক্তরাজ্য প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বর্তমানে যুক্তরাজ্যে এক মিলিয়নের বেশি শিশুদের হাতে মাইক্রোবিট পৌঁছে গিয়েছে।
সম্প্রতি কোড ক্লাব বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন্স কোডিং ফেস্ট ২০১৭ (এনসিসিএফ ২০১৭) আয়োজিত হয়েছে।