অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে। রোববার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে আজ ৪ জুন শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৯৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২২.৭৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ২৮.৯৬ টাকা।

