ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনো দুঃসহ স্মৃতি তাড়া করে নিমতলীবাসীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১০ সালের ৩ জুন। সাত বছর আগে এ দিন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মারা যান ১২৪ জন। এখনও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। ‘নিমতলী ট্র্যাজেডি দিবসে’ নিহত ব্যাক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে শনিবার সকাল থেকে নিমতলীর রাসায়নিক দ্রব্যের গুদাম সরানোর দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করছে।
নিমতলীর রহমত আলী সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘অগ্নিকাণ্ডে তিনি স্ত্রীকে হারিয়েছেন। ওই দিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে। যতদিন বেঁচে থাকব এটা ভোলার মতো নয়।’ তিনি ওখান থেকে রাসায়নিক গুদাম সরানোর পক্ষে মত দেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জন মারা যান। একটি ভবনেই বিয়ের অনুষ্ঠানের অতিথিসহ ৪১ জন মারা যান। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের রান্নার আগুন একটি ভবনের নিচতলার রাসায়নিক গুদামে লেগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।