ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড়ি আদিবাসীদের ওপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকাস্থ পাহাড়ি আদিবাসীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ‘৪ মাইল’ নামক স্থানে লংগদু এলাকার নূরুল ইসলাম নয়ন নামে এক বাঙালির লাশ পাওয়া যায়। খাগড়াছডি হাসপাতালে ওই দিন ময়নাতদন্ত শেষে লাশ লংগদু নেওয়ার সঙ্গে সঙ্গে বাঙালিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২ জুন সকালে বাঙালিরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করার এক পর্যায়ে পাহাড়িদের গ্রামে গ্রামে হামলা চালায়।
জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা ও দ্রুত পুনর্বাসনের দাবি জানান বক্তারা। সুভাস চন্দ্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে ঢাকাস্থ পাহাড়ি আদিবাসী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।