ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাহারায় ট্রাক ভেঙ্গে ৪৪ শরণার্থীর মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থীবাহী একটি ট্রাক ভেঙ্গে আফ্রিকার সাহারা মরুভূমিতে আটকে পড়ায় পিপাসায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স রেডক্রসের বরাত দিয়ে জানিয়েছে, শরণার্থীদের মধ্যে বেঁচে যাওয়া চারজন নাইজারের একটি গ্রামে হেঁটে ফিরতে সক্ষম হয়েছে। তারাই সহযাত্রীদের এ মৃত্যুর খবর দেয়। মারা যাওয়া শরণার্থীদের মধ্যে তিন নবজাতক ও দুই শিশু রয়েছে। এসব শরণার্থীদের অধিকাংশই ঘানা ও নাইজেরিয়ার বাসিন্দা। তারা সাহারা পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল।
নাইজারের বিলমা অঞ্চলের রেডক্রসের বিভাগীয় প্রধান লয়াল তাহের জানিয়েছেন, বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়েছে এবং মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।